ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষিঋণে সুদের হার কমলো

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় নিয়ে কৃষি ও পল্লী ঋণের সুদহারের কমানো হয়েছে। এখন থেকে তফসিলি ব্যাংকগুলো কৃষি-পল্লী ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ নিতে পারবে ১০ শতাংশ।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে পুনর্নির্ধারিত সুদহারের সীমার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমানত ও ঋণের সুদহার এ নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হার এর ঊর্ধ্বসীমা ১১ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন এ সুদের হার কার্যকর করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ২১ ডিসেম্বর এক সার্কুলারে কৃষি ও পল্লীঋণের সুদহারের উর্ধ্বসীমা ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।