ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরু আসা বন্ধ হলে সীমান্ত হত্যা বন্ধ হবে

Link Copied!

BGBনিজস্ব প্রতিবেদক : ভারত থেকে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হলে সীমান্ত হত্যাও বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (২ জুন) সকালে বিজিবির সদর দপ্তরে চলতি বছরের প্রথম ৫ মাসে উল্লেখযোগ্য সফলতা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি এ বছরের গত পাঁচমাসে বিজিবির সফলতা তুলে ধরে বলেন, ‘সীমান্তে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মোট ৭৬৬ জনকে আটক করে নিকটস্ত থানায় সোপর্দ করেছে বিজিবি। এছাড়াও ১২ হাজার ২৬৪টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৬২১ বাংলাদেশি আটক করেছে বিজিবি।’ এই পাঁচমাসে ৩৯টি পিস্তল, ২৩টি গান, ৩৯১৫ রাউন্ড গুলি, ৩৩টি ম্যাগজিন এবং ৪২ কেজি ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সীমান্তে ভারতীয় জোয়ানদের হাতে নিহতদের বেশিরভাগই গরু চোরাচালানে জড়িত ইঙ্গিত করে তিনি বলেন, ‘বোঝা যায় যে গরু পাচার বন্ধ হলে সীমান্ত হত্যা বন্ধ হবে।’