ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের প্রশংসায় উ. কোরিয়া

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিজ্ঞ রাজনীতিক’ বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডিপিআরকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক স্বাভাবকি হবে আশা করেছেন এর রচয়িতা হান ইয়ং মুক।
বুধবার ডিপিআরকে’র ওই সম্পাদকীয়তে ট্রাম্পকে ‘একজন দূরদর্শী প্রেসিডেন্ট প্রার্থী’ হিসেবে উল্লেখ করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ওই সম্পাদকীয়তে ট্রাম্প সম্পর্কে যে ইতিবাচক মন্তব্য করা হয়েছে এটি উত্তর কোরিয়ার সরকারি নীতি নয়। যদিও এতে বরাবর পিয়ংইয়ং সরকারের মনোভাবই ফুটে ওঠে। তাহলে বলা যায়, ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছে উত্তর কোরিয়া।
কিছুদিন আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে দক্ষিন কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ারও প্রস্তাব দিয়েছিলেন। উত্তর কোরিয়াও দীর্ঘদিন ধরে কোরিয়া উপদ্বীপ থেকে সকল মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছে। যার প্রেক্ষিতে কোরীয় লেখকের কলমে ঝড়ে পড়ছে ট্রাম্পের গুণগান।
ট্রাম্পের ওই প্রস্তাবের সূত্র ধরে সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘যেদিন সেনা প্রত্যাহারের এই শ্লোগান বাস্তবায়িত হবে সেইদিন দুই কোরিয়ার পুনঃ একত্রিকরণ শুরু হবে। লেখক হান ইয়ং মুক তার লেখায় আরো বলেছেন, মার্কিন জনগণের ডেমোক্রেটিক দলের সম্ভব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে বর্জন করা উচিত। তিনি বলেছেন,‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষ্প্রভ হিলারিকে ভোট দেয়া উচিত হবে না। তাদের উচিত নির্বাচনে উত্তর কোরিয়ার সঙ্গে প্রত্যক্ষ আলোচনায় আগ্রহী ট্রাম্পকে জয়যুক্ত করা।’
তবে ধারণা করা হচ্ছে, এই সম্পাদকীয়তে লেখক হান ইয়ং মুকের ব্যক্তিগত ধ্যান ধারণাই ফুটে ওঠেছে। এটি সে দেশের প্রচলিত নীতির প্রতিফলন নয়। যে কারণে ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল পিয়ংইয়ং সরকার।