ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ পাচ্ছে আরো ২৫ লাখ নতুন গ্রাহক

Link Copied!

electisityনিজস্ব প্রতিবেদক : অর্থনৈতিক কার্যক্রমের প্রসার ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রামীণ বিদ্যুতায়ন স্কিমের আওতায় ২৫ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আর সে জন্যই ২৫ লাখ গ্রাহকের ঘরে নতুন বৈদ্যুতিক মিটার স্থাপন করা হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আওতাধীন ৭৭টি পল্লীবিদ্যুৎ সমিতি (পবিস) এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৮ কোটি ২৬ লাখ টাকা।
শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়। একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
একনেক সভায় ২ হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
একনেক সভায় ‘তিস্তা ব্যারেজ প্রকল্পটি’ও সংশোধিত আকারে অনুমোদন পায়। ১৮৬ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়বৃদ্ধি ও আরও আট বছর সময় বাড়ানো হয়েছে এ প্রকল্পে। অথচ মূল অনুমোদিত প্রকল্পের মোট ব্যয় ২২৭ কোটি টাকা।