ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কখনো আলোর মুখ দেখবে না ফিলিস্তিন রাষ্ট্র

Link Copied!

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নতুন প্রতিরক্ষামন্ত্রী লিয়েবারম্যান (বায়ে)

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নতুন প্রতিরক্ষামন্ত্রী লিয়েবারম্যান (বায়ে)

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী এক ঘোষণায় বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না। কট্টর জাতীয়তাবাদী বলে পরিচিত অ্যাভিডগর লিয়েবারম্যানকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট।
পশ্চিম তীরে বসতি স্থাপনকারী মিস্টার লিয়েবারম্যান বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না।’ অবশ্য শপথ নেয়ার পর তিনি কিছুটা নমনীয় হয়েছেন। তিনি মধ্যপ্রাচ্য সঙ্কট সমাধানে ফিলিস্তিনি ও ইসরায়েলকে নিয়ে দুই রাষ্ট্র গঠনের নীতিকে সমর্থন করেন বলেও জানিয়েছেন।
ডানপন্থী ইয়াসরায়েল বেইতেনু পার্টির নেতা লিয়েবারম্যান দেশটির সরকারি দল লিকুদ পার্টির সঙ্গে গত শুক্রবার একটি জোট করে। এই জোট গঠনের প্রতিবাদে পদত্যাগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘বিপদজনক আর উগ্রবাদীদের হাতে যাচ্ছে ইসরায়েল।’ তার পদত্যাগের পরই নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অ্যাভিডগর লিয়েবারম্যানের নাম ঘোষণা করে ইসরায়েল সরকার। তার নিয়োগের ফলে ইসরায়েলের মন্ত্রিসভায় এখন ফিলিস্তিনের স্বাধীনতার ঘোর বিরোধী নেতাদের সংখ্যাই বেশী।