ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মনিয়ন্ত্রণ নয়, অধিক সন্তান নিন : এরদোয়ান

Link Copied!

erdoganআন্তর্জাতিক ডেস্ক : জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে মুসলিমদের আরো অধিক সংখ্যায় সন্তানের জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, কোনো মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণের কথা বিবেচনা করা উচিৎ নয়। তাদের উচিত আরো বেশি করে বংশবৃদ্ধি করা।
প্রেসিডেন্ট এরদোয়ান এর আগেও জন্মনিয়ন্ত্রণকে রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য বলে অভিহিত করেছিলেন। তখন তুরস্কের নারী অধিকার সংগঠনগুলো এর সমালোচনা করেছিল। এরদোয়ান সে সময় নারী-পুরুষের সাম্যের ধারণাকেও উড়িয়ে দিয়েছিলেন।
সোমাবার এরদোয়ান তার ভাষণে বলেন, ‘আল্লাহর সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এ বিষয়ে প্রথম দায়িত্বটা থাকে মায়ের।’
গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে দেয়া এক ভাষণে মাতৃত্বের মহত্ত্ব বিষয়ে কোরানের একটি আয়াত উদ্ধৃত করে এরদোয়ান বলেছিলেন, ‘মা হিসেবে নারীরা সবকিছুর উর্দ্ধে। তাদের স্বাধীনতার নামে পরিবার ধ্বংসের সুযোগ দেয়া যেতে পারে না।’