ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের গোলাবারুদের গুদামে আগুন: নিহত ১৭

Link Copied!

FIREআন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলগাও অস্ত্রাগারে সোমবার গোলাবরুদের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা এবং বাকিরা জওয়ান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ সেনা সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
সোমবার স্থানীয় সময় রাত একটা থেকে দেড়টার দিকে রাজ্যের পুলগাও এলাকার ওই বারুদের গুদামে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও উদ্ধার বাহিনী। নিরাপত্তার স্বার্থে গুদাম সংলগ্ন এলাকা থেকে এক হাজারের মত গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেয়।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সোমবার রাতে গোলাবারুদের ডিপোর একটি ছাউনিতে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দমকল বাহিনীর লোকজন মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এই দুর্ঘটনার পর ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মোদি সরকার।
পুলগাওয়ের এই গোলাবারুদের গুদামটির অবস্থান নাগপুর শহর থেকে ৮০ কিলোমিটার ও ওয়ার্দাহ থেকে ৪০ কিলোমিটার দূরে। এটি ভারতের বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গোলাবারুদের গুদাম হিসেবে স্বীকৃত।