ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন সেনাদের চেয়ে বেশি সুবিধা পায় অবৈধ অভিবাসীরা

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্যদের চাইতে ভালো সেবা পায় অবৈধ অভিবাসীরা। এ অবস্থা আর চলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৯তম বার্ষিক ‘রোলিং থান্ডার’ বাইকার (মোটরসাইকেল চালক) সমাবেশে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। প্রতিবছর ৩০ মে মার্কিন সামরিক বাহিনীর নিহতদের স্মরণ করা হয়। একই দিন বাইকাররা বন্দি ও নিখোঁজ মার্কিন সেনাদের স্মরণে সমাবেশ করেন। বাইকারদের অনেকেই সাবেক সেনা সদস্য।
সমাবেশে ট্রাম্প আক্ষেপ করে বলেন, দেশের সাবেক সেনাদের চেয়ে অবৈধ অভিবাসীরা ভালো সেবা পাচ্ছে। তবে তিনি তার বক্তব্যেও সপক্ষে কোনো প্রমাণ বা উদাহরণ দেননি। তারপরও সমবেত বাইকারদের অনেকেই ট্রাম্পকে সমর্থন দেন।
ডোনাল্ড ট্রাম্প নিজে কখনো সামরিক বাহিনীতে না থাকলেও মার্কিন সাবেক সেনাদের সম্মান দেখানোর মাধ্যমে নিজের ভাঙা ভাবমূর্তি রক্ষা করতে চাইছেন তিনি। মার্কিন সাবেক সেনাদের জন্য সমাবেশ ও তহবিল সংগ্রহের আয়োজনও করছেন ট্রাম্প। বিভিন্ন সমালোচনা থাকলেও এরই মধ্যে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত করেছেন ট্রাম্প। আগামী ৭ জুন অনুষ্ঠেয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাইমারিতে তার মূল লক্ষ্য রিপাবলিকান ডেলিগেটদের খুশি করা।