ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাইব্যুনালে গাইবান্ধার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়াও এ মামলার আরেক আসামি মো. রঞ্জু মিয়াকে (বর্তমানে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার) ট্রাইব্যুনালের অধীনে আটকাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- আব্দুল জাব্বার মণ্ডল, মো. জাফিজার রহমান ওরফে খোকা, আব্দুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।
রোববার (২৯ মে) এক আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারির আদেশ দেন।
এর আগে আবেদনের পক্ষে ট্রাইব্যনালে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা এবং তাকে সাহায্য করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি।
প্রসঙ্গত, উক্ত আসামিদের বিরুদ্ধে দুটো অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ, একাত্তরে সাধারণ মানুষদের উপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট করেছেন তারা। দ্বিতীয় অভিযোগ, তাদের নেতৃত্বে খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছেন।