ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৭

Link Copied!

ukraineআন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন গ্রামের এক বৃদ্ধাশ্রমে রোববার সকালে হঠাৎ করে আগুন ধরে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
দেশটির ইমার্জেন্সি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকালে সাড়ে ৫টার দিকে কিয়েভ থেকে ৩৭ কিলোমিটার দূরের লিটোচকি গ্রামের এক দোতলাবাড়িতে আগুন লাগে। ওই বাড়িটি একটি ব্যক্তি মালিকানাধীন বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় সেখানে মোট ৩৫ জন বয়স্ক মানুষ অবস্থান করছিলেন। আগুনে পুড়ে তাদের ১৬ জন মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তারা বৃদ্ধাশ্রমের ১৮ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হয়। এদের মধ্যে পাঁচজন আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।