ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে নিষিদ্ধ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন

Link Copied!

birth-controlআন্তর্জাতিক ডেস্ক : রেডিও, টেলিভেশনে জন্মনিয়ন্ত্রণ এবং পারিবার পরিকল্পনা সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে পাকিস্তান। নিষ্পাপ শিশুদের মধ্যে এ ধরনের বিজ্ঞাপন কৌতুহল জাগিয়ে তুলছে- এমন অভিযোগের প্রেক্ষিতে এসব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।
রেডিও, টেলিভিশনে বিজ্ঞাপনের বিষয় দেখাশোনার দায়িত্বে থাকা ‘পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’র পক্ষ থেকে অবিলম্বে এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ জারি করা হয়। এর আগে ‘অনৈতিক’ বিবেচনা করে গত বছর পাকিস্তানে একটি নির্দিষ্ট ব্রান্ডের কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানে।
বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ পাকিস্তানের রক্ষণশীল সমাজে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন দেয়া হয় খুবই কম। জাতিসংঘের মতে, পাকিস্তানের এক তৃতীয়াংশ মানুষের কাছে কোনো ধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে না।