ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সভায় সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে সান দিয়াগো কনভেনশন সেন্টারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
বিক্ষোভকারীরা কনভেনশন সেন্টারকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়তে থাকে। পুলিশ জানায়, এই সময় বারো জনকে আটক করা হয়। সাত জুন মেক্সিকো সীমান্তের কাছাকাছি  ট্রাম্পের একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মেক্সিকো সীমান্তে তিনি একটি প্রাচীর গড়ে তোলার অঙ্গীকার করেছেন যাতে করে অবৈধ পথে শরণার্থীরা দেশটিতে প্রবেশ করতে না পারে। আর এই ঘটনার সূত্র ধরেই সংঘর্ষটির সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দেশটিতে দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
স্থানীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একজন বিক্ষোভকারি বলেন, ‘ আমরা বর্নবাদী ট্রাম্পের বিরোধীতা করছি। আমরা ধর্ম, বর্ণনির্বিশেষে সব মানুষের জন্য। আর তিনি একজন বর্নবাদী ও বিভেদ সৃষ্টিকারি।’