ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসকের ২০ বছরের জেল

Link Copied!

Argentinaআন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক রেয়ানালদো বিগনোনকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির এক আদালত। বিচারে ‘অপারেশন কনডর’ এর মাধ্যমে বাম সমর্থিত দলের সদস্যদের গুম ও হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক ওই স্বৈরশাসককে এই সাজা দেয়া হয়।
গত তিন বছর ধরে বিচার কার্যক্রম চলার পর শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারের একটি আদালত বিগনোনে এবং আরো ১৪ সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। অপারেশন কনোডর পরিচালিত হয়েছিল গত শতাব্দীর ৭০ দশকে। ওই সময় দেশ থেকে পালানো ভিন্নমতাবলম্বীদের খুঁজে বের করা ও হত্যা করতে ষড়যন্ত্র করেছিল আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি. প্যারাগুয়ে ও বলিভিয়ার সামরিক ও একনায়ক শাসকরা। বিশেষ করে, নতুন শত্রু মার্কসবাদী ভাবাদর্শ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করতে তারা জোট বাঁধে। গোপনে পরিচালিত এই অভিযানের মাধ্যমে ৩০ হাজারেরও বেশি লোককে গুম ও হত্যা করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। মানবতা বিরোধী অপারেশন কনডরের অভিযান শুরু হয়েছিল ১৯৭৫ সালে।
শুক্রবার ওই একই অপরাধে উরুগুয়ের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মানুয়েল কোরডেরোকেও ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি হচ্ছেন একমাত্র অ-আর্জেন্টাইন যাকে একই অপরাধে শাস্তি দেয়া হল। অপারেশন কনডরের সঙ্গে জড়িতদের বিচার শুরু হয়েছিল ২০১৩ সালে। মামলার অন্যতম পাঁচ বিবাদী ইতিমধ্যে মারা গেছেন। এদের মধ্যে আর্জেন্টিনার সামরিক জান্তার প্রধান জর্জ রাফায়েল ভিদেলাও রয়েছেন।