ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেট নিয়ে ড. ফরাসউদ্দিনের একগুচ্ছ পরামর্শ

Link Copied!

foras-uddinঅর্থনৈতিক প্রতিবেদক : অর্থনীতিকে গতিশীল এবং বাজেটকে আরো কার্যকর করতে এক গুচ্ছ পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এর মধ্যে অর্থবছরের সময় পরিবর্তন, সরকারি ছুটি পরিবর্তন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় একীভূতকরণ  অন্যতম।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ‘বাজেট বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরামর্শ তুলে ধরেন।
পিআইবির সহযোগিতায় ৩ দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
ড. ফরাসউদ্দিন বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জুলাই থেকে জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থবছর চালু করা প্রয়োজন। আমাদের এই অঞ্চলে এক সময় এটা কার্যকর ছিল। কিন্তু পাকিস্তান আমলে জুলাই-জুন অর্থবছর চালু হয়; যা এখনও চলছে।
এর পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় একজনের হাতে থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, কারণ বর্তমানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর মধ্যে বিভিন্ন সময় যে বাদানুবাদ হয় তা আমাদের ভালো লাগার বিষয় নয়।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য জানুয়ারিতে অর্থবছর শুরু হওয়া ভালো। ওই সময় বৃষ্টি-বাদল নেই, মানুষের মন প্রফুল্ল থাকে।  মে-জুন মাসে মাটির কাজ শুরু করলাম, পানির নিচে চলে গেলে। বিল করলাম, টাকা তুললাম; এটা বড় ধরনের লুট। এতে সুবিধাবাদীরাই লাভবান হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এই সাবেক গভর্নর আরও বলেন, আমাদের দেশে সাপ্তাহিক ছুটি শুক্র ও শবিবার। অন্য রাষ্ট্রগুলোতে রোববার ছুটির দিন থাকায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সপ্তাহে মাত্র চারটি কার্যদিবস পাই আমরা। পৃথিবীর সব দেশে পাঁচ দিনের সপ্তাহ হলেও, শুধু আমরাই সেটি পাই না। এটি ব্যবসা-বাণিজ্যের জন্য অনেক ক্ষতিকর।
তিনি বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে পাঁচ সপ্তাহকে দিনে আটকে রাখা হয়েছে। তারা বলছে, শুক্রবারে কাজ করলে কেমন হয়? মালেশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও শুক্রবার অফিস-আদালত চলে। তাহলে আমাদের সমস্যা কোথায়?
আমাদের দেশের কোনো কাজেই স্বচ্ছতা নেই উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, দেশে যেকোনো বড় প্রকল্প নেয়ার আগে এর সম্ভব্যতা যাচাই করে নিতে হবে। শুধু একজন বা দুজন অথবা ক্যাবিনেটের সিদ্ধান্তে কোনো বড় প্রকল্প নেয়া উচিত না।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রোসেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি করার দাবি জানিয়ে তিনি বলেন, এটাকে অনেক শক্তিশালী করতে ভালো কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। এখানে সপ্তাহে পাঁচ দিনই ওয়ান স্টপ সার্ভিজ দিতে হবে। এই অথোরিটির কাছে কিছুটা বিদ্যুৎ-গ্যাস সংযোগের ক্ষমতা দেয়া হলে দেশে বিনিয়োগ আরও বাড়বে।
ড. ফরাসউদ্দিন আরও বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানো দায়িত্ব সরকারের। সরকার তার নীতি কৌশল পরিবর্তন করে সুযোগ-সুবিধা দিয়ে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বেসরকারি বিনিয়োগকারীদের নিয়ে আসতে হবে। তা করতে না পারাটাই সরকারের ব্যর্থতা; তবে এটা পারা উচিত, সেই সক্ষমতা আমাদের আছে।
জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব ও জাতীয় বাজেট পাস ছাড়া বাকি সব ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদটি বাদ দেয়া উচিত বলেও অভিমত দেন তিনি।
এসময় ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।