ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণার্থীদের নৌকাডুবিতে শতাধিক মৃত্যুর শঙ্কা

Link Copied!

boatআন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে শরণার্থীদের পৃথক দুটি নৌকা ডুবে যাওয়ার পর প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাডুবির পরপর ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী অনেক মানুষকে উদ্ধার করলেও আরও অনেকেই এখনো নিখোঁজ।
প্রথম নৌকাডুবির ঘটনা ঘটে গত বুধবার। জীবিত যাত্রীরা বলেছেন, নৌকায় সবমিলিয়ে ৬৫০ জন আরোহী ছিল। ইতালির নৌবাহিনী ৫৬০ জনকে উদ্ধার করতে পেরেছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ। ইতালিয় সরকার প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এরপরের ঘটনাটি ঘটে লিবীয় উপকূল থেকে ৬৫ কিলোমিটার দূরে বৃহস্পতিবার। এখানে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, আরও ৭৭ জনকে উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, তুরস্কের সঙ্গে ইইউ চুক্তি হওয়ার পর থেকে ইজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়া বন্ধ হয়েছে। কিন্তু এখন ভূমধ্যসাগরের লিবিয়া থেকে ইতালি যাওয়ার জলপথটি অভিবাসন প্রত্যাশীদের প্রধান রুট হয়ে দাঁড়িয়েছে।