ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টোকিওতে কোরিয়ান এয়ারের বিমানে আগুন

Link Copied!

BIMANআন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে কোরিয়ান এয়ারলাইন্সের একটি বিমানের বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।শুক্রবার বিবিসি প্রতিবেদনে এই সংবাদ জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টোকিওর স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট তিনশোর বেশি আরোহী ছিল। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৩০২ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন। ফ্লাইট ২৭০৮ শুক্রবার সকালে সিউলের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে। আগুন লাগার পরপরই বিমান থেকে আরোহীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পরে বিমানের ওই ইঞ্জিনে ফোম স্প্রে করে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা। ব্যস্ততম বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।