ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেয়ারবাজারের ৯ কোম্পানিকে জরিমানা

Link Copied!

BSECনিউজ ডেস্ক : সিকিউরিটিজ আইন লংঘনের দায়ে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ৯ কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৭৪তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।
যেসব কোম্পানিকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো : মেঘনা স্রিম্প কালচার, চিক টেক্সটাইল, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রোজ হ্যাভেন বলপেন, রাসপিট ইঙ্ক বাংলাদেশ লিমিটেড, মিতা টেক্সকটাইল, মেটালেক্স করপোরেশন লিমিটেড এবং টিউলিপ ডেইরি অ্যান্ড ফুডস প্রোডাক্ট।
মেঘনা স্রিম্প কালচার
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। সিকিউরিটিজ আইনটি ভঙ্গের কারণে মেঘনা স্রিম্প কালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০১৫ সময়ের ৩য় প্রান্তিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১৩ এর লঙ্ঘন। এ কারণে বিএসইসি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা করেছে।
চিক টেক্সটাইল
কোম্পানিটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। এছাড়া কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০১৪ সময়ে সমাপ্ত ২য় প্রান্তিক, ৩১ মার্চ, ২০১৫ সময়ে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। এ কারণে বিএসইসি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা করেছে।
বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। একই ভাবে ৩১ মার্চ, ২০১৫ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। এ কারণে বিএসইসি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন্স লিমিটেড
কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের ৩য় প্রান্তিক আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১৩ এর লঙ্ঘন। এ কারণে বিএসইসি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত)এক লাখ টাকা করে জরিমানা করেছে।
রোজ হ্যাভেন বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
কোম্পানিটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। একই ভাবে কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩১ ডিসেম্বর, ২০১৪ সময়ে ২য় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা করেছে।
রাসপিট (ইঙ্ক) বাংলাদেশ লিমিটেড
কোম্পানিটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। এ ছাড়া কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০১৪ সময়ে ২য় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০১৫ সময়ে ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ। এ কারণে বিএসইসি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা করেছে।
মিতা টেক্সটাইল লি.
কোম্পানিটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। একই ভাবে কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০১৪ সময়ে ২য় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০১৫ সময়ে ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা করেছে।
মেটালেক্স করপোরেশন
কোম্পানিটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। এ ছাড়া কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০১৪ সময়ে ২য় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০১৫ সময়ে ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনীত পরিচালক ব্যাতীত) এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।