ঢাকাThursday , 26 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও খোজাকরণ

Link Copied!

rapeআন্তর্জাতিক ডেস্ক :  শিশু ধর্ষণের আইন আরও কঠোর করেছে ইন্দোনেশিয়া। নতুন সংশোধিত আইনে শিশু ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং অবস্থা বিশেষে রাসায়নিক পদার্থ প্রয়োগে খোজাকরণও করানো হবে।
সাম্প্রতিক সময়ে গণধর্ষণের বেশ কিছু ভয়াবহ ঘটনা ঘটার পরে এবং সবশেষে ১৪ বছরের এক স্কুল বালিকা গণধর্ষণের শিকার হলে আইন সংশোধন করার সিধান্ত নেয় ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।
দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, ‘শিশুদের বিরুদ্ধে ঘটে যাওয়া যৌন নির্যাতনের কথা বিবেচনা করেই আইনের এই সংশোধন আনা হয়েছে।’
ইন্দোনেশিয়ার পূর্বের ধর্ষণ আইনে ধর্ষকের (শিশু কিংবা পূর্ণবয়স্ক) সর্বোচ্চ শাস্তি ছিল ১৪ বছরের জেল। কিন্তু এবার সেই আইন সংশোধিত হল।এমনকি যে সমস্ত মানুষ যৌন নির্যাতনের দায়ে জেলে গেছেন তারা ছাড়া পাওয়ার পরও তাদের শরীরে ইলেক্ট্রনিক যন্ত্র পরানো হবে নজরদারি করার জন্য।