ঢাকাThursday , 26 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যান্ডস্যাক না করলে জরিমানা!

Link Copied!

handsekআন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যন্ডে নারী শিক্ষকদের সঙ্গে হ্যান্ডস্যাক না করলে মুসলিম ছাত্রদের পাঁচ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৯২৭৬২.২৫ টাকা) জরিমানা দিতে হবে। দেশটির উত্তরাঞ্চলের আঞ্চলিক কর্তৃপক্ষ ওই নির্দেশনা জারি করেছে বলে বিবিসি জানিয়েছে।
এর আগে দু’জন সিরীয় ছাত্র ধর্মীয় কারণে তাদের স্কুলের নারী শিক্ষকদের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের সে ব্যাপারে বিশেষ ছাড় দেয়ার একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিলো। কিন্তু এ নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। ফলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এই নতুন নির্দেশনা দিলো সুইস কর্তৃপক্ষ। যেসব ছাত্র এই নির্দেশ অমান্য করবে তাদের অভিভাবকদের মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে। ছাত্রদের সঙ্গে শিক্ষকদের হ্যান্ডসেক বা হাত মেলানোর বিষয়টিকে ‘অধিকার’ হিসেবে দেখছেন সুইস কর্তৃপক্ষ।
সুইজারল্যন্ডে ক্লাসের শুরুতে ও শেষে সকল শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাত মেলানোর রীতি রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষকদের সাথে মুসলিম ছাত্রদের হাত মেলানোর অস্বীকৃতি ‘লিঙ্গ বৈষম্য’ তৈরি করবে বলে উল্লেখ করেছে সুইস কর্তৃপক্ষ।