ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবহনে ভাড়া না কমালে ব্যবস্থা

Link Copied!

Obaidul Kaderনরসিংদী প্রতিনিধি : তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ মে থেকে গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমেছে। আজ সকাল থেকে মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করছে।’
তিনি রোববার সকালে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান। এ সময় বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে সে লক্ষ্যে সকল মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মো. নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।