ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী

Link Copied!

Hasina1নিজস্ব প্রতিবেদক : সাত দিনের বিদেশ সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি যুক্তরাজ্যের লন্ডন ও বুলগেরিয়ার সোফিয়ায় যাবেন।
রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
সফরে প্রধানমন্ত্রী বুলগেরিয়ায় ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নেবেন। তবে তার আগে লন্ডনে দু’দিনের ব্যক্তিগত সফর করবেন তিনি।
লন্ডনে দু’দিন অবস্থানের পরই ১৮ মে সোফিয়ার যাবেন শেখ হাসিনা। সেখানে ১৯ মে ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নিয়ে ২১ মে ঢাকা ফিরবেন তিনি।