ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমালিয়ায় আল-শাবাবের ৭ জঙ্গি নিহত

Link Copied!

al-sababআন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওয়াজিদ শহরে সরকারি বাহিনীর অভিযানে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় কর্মকর্তারা সিনহুয়াকে জানিয়েছেন, পুলিশ ও সেনা বাহিনীর দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত এলিট ইউনিটের সদস্যরা আল-শাবাবের বিরুদ্ধে এই অভিযান চালিয়েছেন।
স্থানীয় প্রশাসক মোহামেদ ইসাক বলেন, ‘এই অভিযানে আমাদের বাহিনী আল-শাবাবের সাতজন বিদ্রোহীকে হত্যা করেছে এবং বিভিন্ন প্রকার মারণাস্ত্র উদ্ধার করেছে। লড়াইয়ে আমরা আমাদের দুজন সেনা সদস্যকে হারিয়েছি।’
ইসাক আরো আরো বলেন, ‘ আমাদের বিশেষ এই অভিযান সফল হয়েছে এবং আল-শাবাবের আরো গোপন আস্তানায় এই অভিযান অব্যহত থাকবে।