ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় আলাভি গোত্রের ১৯ জনকে হত্যা

Link Copied!

syriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আল-কায়েদা যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সংখ্যালঘু আলাভি গোত্রের ১৯ বেসামরিক সদস্যকে হত্যা করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল-কায়েদা যোদ্ধারা হামা প্রদেশের আল-জারা গ্রাম দখল করে ওই ১৯ ব্যক্তিকে তাদের নিজ বাড়িতেই গুলি করে হত্যা করে। এই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
আল-কায়েদার এই হামলার সময় আল-জারা গ্রাম রক্ষা করার চেষ্টা করতে গিয়ে সরকারপন্থী ৮ মিলিশিয়াও নিহত হয়।
অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান এএফপিকে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘হামলার সময় তারা বাড়িঘরে ঢুকে কয়েকটি পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয় নারীসহ অন্তত ১৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামার গ্রামবাসীদের হত্যার এ ঘটনার নিন্দা জানিয়েছে। বার্তা সংস্থার রিপোর্টে আরো বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী আল জারা গ্রামে ঢুকে নৃশংস হত্যাকাণ্ড চালায় এবং ভাংচুর ও লুটরাজ করে।