ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষ ১০ দূষিত শহরের ৪টিই ভারতে

Link Copied!

dertyআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার প্রথম দশে রয়েছে ভারতেরই শুধু চারটি শহর। এর মধ্যে রয়েছে, ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র, উত্তরপ্রদেশের এলাহাবাদ, বিহারের পাটনা এবং ছত্তিশগড় প্রদেশের শহর রায়পুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা‘র করা জরিপে এই তথ্য উঠে এসেছে। তথ্যমতে, দিল্লী বর্তমানে বিশ্বের ১১তম দূষিত শহর।
স্বাস্থ্য সংস্থাটি বলছে, বায়ু দূষণের ফলে বছরে বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ অকালে মৃত্যুবরণ করে। বিশ্বের ১০৩ টি দেশের প্রায় তিন হাজার হাজার শহরের ওপর চালানো জরিপের তথ্য-উপাত্ত দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এছাড়া ২০০৮ থেকে ২০১৩ সালের প্রাপ্ত তথ্য-উপাত্তকেও প্রতিবেদন তৈরিতে বিবেচনায় নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর এনভায়রনমেন্টাল সাইন্স ও টেকনোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছিল, শুধু দিল্লিতেই দূষিত বায়ুর প্রকোপে প্রতিদিন প্রাণ হারায় ৮০ জন লোক। ভারতের মৃত্যুর কারণগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে বায়ু দূষণ।