ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

Link Copied!

bsfচুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএসএফের গুলিতে জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে নিহত হয়েছে বাংলাদেশি কিশোর শিহাব উদ্দিন সজল। নিহত শিহাব উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে সীমান্তের ৬৬ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে তাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনির সদস্যরা।
এলাকাবাসী জানায়, কিশোর শিহাব সীমান্তের কাছাকাছি আম পাড়তে যায়। এ সময় ভারতের টুঙ্গি বিএসএফ ক্যাম্প ১১৩ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয় শিহাব হোসেন। গুরুতর আহতবস্থায় বেলা ১১টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডা. শাহীনা আফরিন তাকে (শিহাবকে) মৃত ঘোষণা করেন।
নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিহাব উদ্দিন সজলের মৃত্যুর কথা স্বীকার করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফ বরাবর প্রতিবাদ পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশির লাশ আমাদের হেফাজতে আছে।