আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংসদ ভবনের সামনে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। তবে মৃত্যুর আগে লিখে গেছেন ৩০ পাতার সুইসাইড নোট।
নীল জামা ও জিন্স পরিহিত ওই ব্যক্তির পায়ে স্নিকার্স ছিল। সংসদ ভবনের ডানদিনে একটি গাছের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। আর সেটি সাংসদদের গাড়ি পার্ক করার জায়গা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রামদয়াল বর্মা (৩৯)। তিনি মধ্যপ্রদেশের শিবপুরি টাউনের বাসিন্দা। তার কাছ থেকে ৩০ পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ যা ধারণা করছে, তাতে প্রশ্ন থেকে যায়। কারণ পুলিশ বলছে, সম্ভবত জুয়ায় বহু টাকা ধার-দেনা হয়ে গিয়েছিল রামদয়ালের। আর সে কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।
কিন্তু এমনটাই হলে ওই ব্যক্তি সংসদ এলাকায় কেন আত্মহত্যা করবেন। তাছাড়া ৩০ পাতার সুইসাইড নোটই বা কেন লিখে যাবেন। অবশ্য সুইসাইড নোটে কি লিখা রয়েছে পুলিম তা জানায়নি।

