ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রৌসেফের অভিশংসনের পক্ষে সিনেট

Link Copied!

brazilআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনিটে চলছে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসন প্রক্রিয়া। ৮১ সদস্যের সিনেটের অধিকাংশ সদস্যই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া পক্ষে মত দিয়েছেন বলে এক ব্রিটিশ পত্রিকা জানিয়েছে।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ইতিমধ্যে ৫৮ জন সিনেট সদস্য অভিশংসনের পক্ষে ভোট দেয়ার কথা জানিয়েছেন। সংবিধান অনুযায়ী ৪১ সদস্য এর পক্ষে ভোট দিলেই ক্ষমতা ছাড়তে হত রৌসেফকে। এরপর শুরু হবে বিচার, যা চলবে ১৮০ দিন বা ৬ মাস ধরে চলবে।
ব্রাজিলের টিভি নেটওয়ার্ক গ্লোবের বরাত দিয়ে পত্রিকাটি আরো বলছে, সিংহভাগ সদস্যই অভিশংসনের পক্ষে মত প্রকাশ করেলেও ভোট দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিন সদস্য। এছাড়া অসুস্থতাজনিত কারণে সিনেট অধিবেশনে অংশ নিচ্ছেন না এদোয়ার্দো ব্রাগা ও জাডের বারবালহো নামের দুই সিনেটর। ফলে এই ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ৭৮ জন সদস্য।