ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি বিনিয়োগকারীদের প্রাধান্য দেবে সরকার

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : বিদেশি বিনিয়োগকারীদের প্রাধান্য দিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়াসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে বৈদেশিক বিনিয়োগ নীতি গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন আকর্ষণীয় নিরাপদ বিনিয়োগ স্থান।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করার কারণে অনেক দেশের বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন। দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে জাপান, চীন ও ভারতকে অর্থনৈতিক জোন গড়ে তুলতে জমি বরাদ্দ দেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং গ্যাস ও বিদ্যুতের সংকট ব্যবসার বিকাশ ও বিদেশি বিনিয়োগের অন্যতম বাধা। এসব বিষয় সমাধানে সরকার কী করবে, সেটি জানার জন্যই আমরা বৈঠকে বসছি।’