আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬০ জনের বেশি মানুষ। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে রয়টার্স।
রয়টার্স বলছে, বুধবার সকালে বিস্ফোরক বোঝাই এসইউভি গাড়িটি সদর সিটির এক ব্যস্ত বাজারে বিস্ফোরিত হয়। এটি বাজারের এক পার্লারের পাশেই রাখা ছিল। এ ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই হামলায় হতাহতদের বেশিরভাগই নারী।
আইএস-কে সমর্থনকারী সংবাদ সংস্থা আকাম জানিয়েছে, শিয়া সম্প্রদায়ের যোদ্ধাদের উদ্দেশ্য করে জিহাদি দলের একজন আত্মঘাতী হামলাকারী বুধবার ওই হামলা চালায়।

