ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসে যোগ দেয়ার প্রাক্কালে আটক ৫

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের  (আইএস) সঙ্গে যোগ দেয়ার সময় পাঁজজনকে আটক করেছে অস্ট্রেলিয়া। পুলিশ বলছে আটককৃতরা একটি মাছধরার ছোট নৌকা ব্যবহার করে সাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া যেতে চেয়েছিল। সেখান থেকে পরে তাদের সিরিয়া যাওয়ার কথা ছিল।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। এদের মধ্যে উগ্র ধর্মীয় নেতা মুসা সেরান্টোনিও রয়েছে। তবে বাকি চারজনের পরিচয় জানায়নি পুলিশ।
মার্কিন সংবাদ সংস্থা সিএনএন বলছে, ওই পাঁচ ব্যক্তি আইএসে যোগ দেয়ার কোনো উপায় খুঁজে বের করার আগে তারা কেপইয়র্ক থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছাতে চেয়েছিল। কিন্তু তাদের বিষয়ে আগেই তথ্য পেয়েছিল পুলিশ। ফলে তাদের ধরা সহজ হয়। তাদের বিষয়ে আরো তল্লাশি চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে ফিলিপাইনের সেবু দ্বীপ থেকে মুসা সেরান্টোনিওকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল।