ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিশংসন ঠেকাতে ফের আদালতে রৌসেফ

Link Copied!

dilma-rusefআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ তার অভিসংশন প্রক্রিয়া ঠেকানো শেষ চেষ্টা হিসেবে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছেন। তিনি আদালতের কাছে এই প্রক্রিয়াটি বাতিলের আবেদন করেছেন বলে বিবিসি জানিয়েছে। ব্রাজিলে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ বিষয়ে ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে এটি তার চূড়ান্ত পদক্ষেপ। তবে এর আগেও তার একই ধরনের প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছিল আদালত।
বুধবার ৮১ আসন বিশিষ্ট সিনেটে প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হচ্ছে বলে বিবিসি জানিয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে অর্থাৎ কমপক্ষে ৪১ জন সিনেট সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলে ছয় মাসের জন্য ক্ষমতা ছাড়তে হবে প্রেসিডেন্টেকে। এরপরই তার বিরুদ্ধে শুরু হবে বিচার প্রক্রিয়া। এ সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। বিচার শেষে সিনেটে অভিশংসন প্রস্তাব নিয়ে ফের ভোট হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হলে রৌসেফকে প্রেসিডেন্টের পদ থেকে স্থায়ীভাবে সরে দাঁড়াতে হবে।
এর আগে তার বিরুদ্ধে আনীত অভিশংসন প্রক্রিয়াটি‌ বাতিল করে দিয়েছিলেন পার্লামেন্টের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার ওয়ালদি মারানিয়ো। তিনি এ নিয়ে নিম্নকক্ষে ফের ভোটেরও আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
এদিকে অভিসংশন প্রক্রিয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্রেসিডেন্ট রৌসেফের সমর্থকরা। তাদের ঠেকাতে সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করছে। ওই সড়ক অবরোধের কারণে ব্রাজিলের বিভিন্ন প্রদেশের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।