ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে মার্কিন হামলায় আইএস নেতা নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আনবার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক গুরুত্বপূর্ণ নেতা। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে  ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৬মে) আনবার প্রদেশে মার্কিন জোটের ‍বিমান হামলায় ওই জঙ্গি নেতা নিহত হন। আইএসের ওই নেতার নাম আবু ওয়াহাব। তিনি একসময় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। বিমান হামলার সময় তিনি আনবার প্রদেশের রুতবা শহরের কাছে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। ওই হামলায় তার সঙ্গে আরো তিন জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন।
তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে ওয়াহাবের নিহত হওয়ার খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর আগেও বিভিন্ন সময়ে তার নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল । পরে সেগুলি মিথ্যা প্রমাণিত হয়।