ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি দলগুলোকে ঐক্যবদ্ধের আহবান আল কায়েদার

Link Copied!

al-kaidaআন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরি একটি অডিও বার্তায় জঙ্গি গোষ্ঠীগুলোকে একত্র হওয়ার আহবান জানিয়েছেন। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের হাত থেকে সিরিয়ার স্বাধীনতা ফেরাতে একতা ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি। তবে ইসলামিক স্টেটকে জঙ্গিদের এই জোটে আমন্ত্রণ করেননি তিনি।
আল-জাজিরার জানিয়েছে, অনলাইনে প্রকাশিত এই অডিও বার্তায় জাতিসংঘের সমালোচনা করেন জাওয়াহিরি। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ সমর্থিত রাজনৈতিক প্রক্রিয়াকে অকার্যকর ও স্বার্থান্বেষী বলে অভিহিত করেন তিনি।
অডিও বার্তায় সিরিয়ার ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণে থাকা আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টেরও প্রশংসা করলেও বার্তা প্রেরণকারী আসলেই আল-কায়েদা প্রধান আল-জাওয়াহিরির কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে।
জাওয়াহিরি ঐ বার্তায় বলেন, ‘রাশিয়া ও পশ্চিমা ধর্মযোদ্ধাদের কাছ থেকে সিরিয়াকে স্বাধীন করার জন্য আমরা মুজাহিদীনদের একতা চাই। ভাইয়েরা আমার, ঐক্যের বিষয়টি মোটেই হেলাফেলার বিষয় নয়। আপনাদের জীবন-মৃত্যুর নির্ভর করছে এর ওপর।’
সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরোধী সশস্ত্র দলগুলোকে মিলিত করার চেষ্টায় রয়েছে নুসরা ফ্রন্ট। তবে তারা আইএসের মতবিরোধ করে আসছে শুরু থেকেই। এই অবস্থায় জাওয়াহিরি আইএসের সঙ্গে আল-কায়েদার মত পার্থক্য জোরালোভাবে তুলে ধরেছেন অডিও বার্তায়।
চলতি বছরের জানুয়ারি মাসে অয়ানলাইনে আরেকটি বার্তা প্রকাশ করেছিলেন জাওয়াহিরি। আল জাজিরা জানিয়েছে, প্রাথমিকভাবে অডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও জাওয়াহিরির আগের বার্তা এবং এবারের বার্তার সূত্র একই।