ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসন প্রক্রিয়া বাতিল

Link Copied!

dilma-rusefআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরোধীদের প্রথম উদ্যোগ ভেস্তে গেছে। তার বিরুদ্ধে আনীত অভিশংসন প্রক্রিয়া‌ বাতিল করে দিয়েছেন পার্লামেন্টের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার। তিনি এ নিয়ে নিম্নকক্ষে ফের ভোটের আহ্বান জানিয়েছেন।
ব্রাজিল কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্টকে অভিশংসন করা নিয়ে ১৭ এপ্রিলে অনুষ্ঠিত ভোটে হেরে যান দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। এর ধারাবাহিকতায় আগামী বুধবার তার অভিশংসন প্রক্রিয়া নিয়ে ভোট হবার কথা ছিল সিনেটে। কিন্তু এর আগেই গত সোমবার নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার ওয়ালদি মারানিয়ো আগের ভোটকে ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দিয়েছেন। তিনি এ নিয়ে নিম্নকক্ষে ফের ভোটের আহ্বান জানিয়েছেন। ওই ভোটে হেরে গেলে প্রেসিডেন্ট রৌসেফকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা ছিল।
এ সম্পর্কে স্পিকার ওয়ালদি মারানিয়ো বলেছেন,‘এখন আগের চেয়ে আরো বেশি করে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এর বিরুদ্ধে আসা আঘাতের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। লড়তে হবে এই রকম অনিয়মিত প্রক্রিয়ার বিরুদ্ধে।’
স্পিকার মারানিয়ো আরো বলেন, ‘এপ্রিলের নিম্নকক্ষের ভোটে কিছু প্রক্রিয়াগত সমস্যা ছিল। কেননা এ ধরনের ভোট প্রক্রিয়ায় সংসদ সদস্যরা প্রকাশ্যে তাদের অবস্থান ঘোষণা করতে পারেন না। সেইসাথে দলের নেতারাও প্রকাশ্যে নির্দেশ দিতে পারেন না যে কিভাবে ভোট দিতে হবে।’ সুতরাং, ভারপ্রাপ্ত স্পিকার এ নিয়ে পুনরায় ভোটের পক্ষে।
তবে সিনেট প্রেসিডেন্ট রেনা কালহেরিওস বলেছেন, যে কোনো মূল্যে সিনেটে অভিশংসন নিয়ে ভোট হবে। তিনি অভিযোগ করে বলেছেন, মারানিয়ো গণতন্ত্র নিয়ে খেলছেন।
রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের এ প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ। বুধবার এ নিয়ে ৮১ আসনের সিনেটের নিম্নকক্ষে ভোট হওয়ার কথা ছিল। সেখানে ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অর্থাৎ কমপক্ষে ৪১ জন পক্ষে ভোট দিলে ছয় মাসের জন্য ক্ষমতা ছাড়তে হত প্রেসিডেন্টেকে। এরপরই তার বিরুদ্ধে শুরু হত বিচারের প্রক্রিয়া।এ সময় দায়িত্ব পালন করতেন ভাইস প্রেসিডেন্ট। বিচার শেষে সিনেটে অভিশংসন প্রস্তাব নিয়ে ফের ভোট হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হলে রৌসেফকে প্রেসিডেন্টের পদ থেকে স্থায়ীভাবে সরে দাঁড়াতে হবে। কিন্তু স্পিকার মারানিয়ো অভিশংসন প্রক্রিয়া বাতিল করে দেয়ায় আপাততঃ রৌসেফকে ক্ষমতা ছাড়তে হচ্ছে না।
দেশের ক্রমবর্ধমান ঘাটতি লুকিয়ে রাখতে সরকারি হিসাব উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারসহ নানা অভিযোগ ছিল দিলমা রৌসেফের বিরুদ্ধে। এ কারণেই পুনরায় নির্বাচিত হবার দেড় বছরের মধ্যেই সংকটে পড়তে হয় তাঁকে।