ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি

Link Copied!

islamic-foundationনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান আগামী ৭ জুন মঙ্গলবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রণয়ন করেছে। ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম স্বাক্ষরিত এ সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
indexচাঁদ দেখা সাপেক্ষে রমজানুল মোবারকের এ সময়সূচি কার্যকর হওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সময়সূচিতে সেহরির পর ৬ মিনিট ও ইফতারের আগে ৩ মিনিট অতিরিক্ত সময় ধরা হয়েছে। সেজন্য সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।