নিজস্ব প্রতিবেদক : ক্যাডেট কলেজ আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, আজকে পাঁচটি বিষয় ছিল। দুটি আইন, বাকি তিনটি অবহিতকরণ। কেবিনেটে ক্যাডেট কলেজ আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদনের পাশাপাশি সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

