ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে ভোটের আগে নিহত ৭

Link Copied!

FILIPAINআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সাধারণ নির্বাচনে সোমবার সকালে ভোট শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে গুলি করে সাতজনকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যার কারণ জানা যায়নি। তবে দেশটিতেিএর আগেও নির্বাচনী প্রচারণা চলাকালে সহিংসতায় ১৫ জন নিহত হয়েছিল। এছাড়া গত শনিবার দেশের দক্ষিণাঞ্চলে এক মেয়র প্রার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার  স্থানীয় সময় ভোর ৬টায় ভোট শুরুর কিছুক্ষণ আগে রাজধানী ম্যানিলা সংলগ্ন রোসারিও এলাকায় ওই হত্যার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা বন্দুকধারীরা একটি জিপ ও দুটি মোটর সাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই সাতজন নিহত হন। তবে এ হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওই হত্যাগুলো হয়েছে ফিলিপাইনের কাভিটে প্রদেশে, নির্বাচনী কর্মকর্তারা যাকে সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্ণিত করেছেন। তবে অবাধ ও ভীতিমুক্ত পরিবেশে ভোটদান নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলো কড়া নিরাপত্তা আরোপ করেছে সরকার। দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ১ লাখের বেশি পুলিশ।