ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে ট্যাংকার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭৩

Link Copied!

greek-oil-tanker-firedআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজনিতে রোববার দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানি ভর্তি একটি ট্যাংকারের সংঘর্ষের ফলে সৃষ্ট মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এর আগে এই সংখ্যা ৫২ বলে জানানো হয়েছিল।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে উল্লেখ করে আফগান কর্মকর্তা কাওসি এএফপি’কে বলেন, ‘মৃতের সংখ্যা ৭৩-এ পৌঁছেছে। এদের অধিকাংশই মারাত্মকভাবে পুড়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘আহতদের অনেককে দ্রুত কান্দাহার ও গজনীর হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে ভয়াবহ ওই দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহতদের অধিকাংশই এতো বেশী পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছে।
এর আগে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের একটি সংযোগ সড়কে দুইটি বাসের সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষের পর মুহূর্তেই যানগুলিতে আগুন ধরে যায়। রাস্তাঘাটের বেহাল দশা আর ট্রাফিক নিয়ম-কানুন কার্যকর না থাকায় সচরাচরই দুর্ঘটনা ঘটে থাকে আফগানিস্তানে প্রধান সড়কগুলোতে।
প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদুল্লাহ আহমাদি জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলেই দুর্ঘনাটি ঘটেছে। দূর্ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করতে দমকল বাহিনীর সঙ্গে একযোগে কাজ করেছে স্থানীয়রাও। আহতদের সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।