ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে ভূমিধসে নিহত ৩৫ শ্রমিক

Link Copied!

chinআন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ানা প্রদেশে রোববার এক ভূমিধসে চাপা পড়েছে ৩৫ নির্মাণ শ্রমিক। ওই শ্রমিকরা সরকারের জলবিদ্যু প্রকল্পের আওতায় একটি স্থাপনা নির্মাণের কাজে অংশ নিচ্ছিল।
রোববার স্থানীয় সময় ৫টার দিকে ওই ভূমিধসের ঘটনাটি ঘটে। ধসের পর পাথর ও কাদার নিচে তলিয়ে যায় ওই প্রকল্পের কার্যালয় ও শ্রমিকদের বাসস্থানটি। চীনের কমুনিস্ট দলের ওয়েবসাইটে এই দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ধসের পর থেকে নিখোঁজ রয়েছেন ওই ৩৫ শ্রমিক। তারা আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ওই ভূমিধসের কারণ জানা যায়নি। তবে ওই এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছেন ওই প্রকল্পের এক কর্মকর্তা।
দক্ষিণাঞ্চলীয় চীনে গত বুধবার থেকে ভারি বর্ষণ চলছে। এর ফলে ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসের মত প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝড়বৃষ্টির কারণে শনিবার গুয়াংঝি অঞ্চলের এক হাজারের বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে। ঝড়ে সেখানে একজনের মৃত্যু হয়েছে। সরকারের তারা একটি সরকারি কাজ করার সময় ওই ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে ভবনের নিচে চাপা পড়ে ওই শ্রমিকরা।