ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে অজ্ঞাতদের গুলিতে ৮ পুলিশ নিহত

Link Copied!

Guliআন্তর্জাতিক ডেস্ক : মিশরে কয়েকজন অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে আট পুলিশ নিহত হয়েছে। রাজধানী কায়রোর দক্ষিণ অংশে অবস্থিত হালওয়ান এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে বলে রোববার মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের নিজস্ব ফেসবুকে প্রচারিত খবরে বলা হয়েছে, রোববার ভোরে চার ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পুলিশের পিক আপ ভ্যান লক্ষ্য করে গুলি চালায়। এতে এক কর্মকর্তাসহ আট পুলিশ নিহত হয়। এ সম্পর্কে স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছে, হামলাকারী চারজনই মুখোশ পরা ছিল। এখন পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
শনিবার মিশরের একটি আদালতে আল জাজিরার দুই সংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড সাজা ঘোষণার কয়েক ঘণ্টা পর পুলিশের ওপর ওই হামলার ঘটনাটি ঘটে।
২০১৩ সালের মাঝমাঝিতে মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি। এর প্রতিবাদে তখন সোচ্চার হয়ে ওঠেছিল বহু মানুষ। সে সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছিল শত শত মানুষ। এরপর থেকে দেশটির সেনা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হরহামেশাই এ জাতীয় হামলা চালানো হচ্ছে। তবে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে সিনাই অঞ্চলে।