ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র

Link Copied!

SADIK-KHANআন্তর্জাতিক ডেস্ক : অধিকতর ভালো একটি লন্ডন গড়ে তুলতে নিজের সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগাবেন বলে প্রত্যয় ব্যক্ত করছেন শহরটির সদ্য নির্বাচিত এবং প্রথম মুসলিম মেয়র সাদিক খান। আজ শনিবার মেয়র হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শনিবার লন্ডন শহরের সাউথওয়ার্ক গির্জায় শপথ নেন সাদিক খান।
‘মাই নেম ইজ সাদিক খান, আই অ্যাম দ্য মেয়র অব লন্ডন’ (আমার নাম সাদিক খান। আমি লন্ডনের মেয়র) বলে শপথ পরবর্তী বক্তব্য শুরু করেন তিনি। চার মিনিটের বক্তব্যে তাকে ভোট দেয়ার জন্য সবাইকে অভিনন্দন জানান সাদিক খান।
যুক্তরাজ্যের লেবার দলের পক্ষ থেকে নির্বাচিত সাদিক খান বলেন, তিনি চান লন্ডনের সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। নির্বাচনের সময় কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মিথের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছিলেন, সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করা অসম্ভব। ওই কথার জবাবে সবার জন্য সমান সুযোগের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী প্রচারণার সময় সাদিক খানের বিরুদ্ধে চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগও করা হয়। তবে সবকিছু ছাপিয়ে নিজের বিজয়টা নিশ্চিত করেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জ্যাক স্মিথের চেয়ে ১৩.৬ শতাংশ বেশি ভোট পান তিনি।
গত আট বছর ধরে রক্ষণশীলদের দখলে ছিল লন্ডন সিটি করপোরেশন কার্যালয় সিটি হল। স্কটল্যান্ডের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে রাজনীতির মাঠে অবস্থা ভালো যাচ্ছেলো না লেবার পার্টির। এ অবস্থায় তার বিজয় দলের একটি বড় ধরনের সুখবর বয়ে এনেছে।
এর আগে লন্ডন সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে জয় পান পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান। তিনি শুধু লন্ডনেরই নয়, পুরো ইউরোপের প্রথম কোনো মুসলিম মেয়র। ১৯৭০ সালে পাকিস্তানে জন্ম নেয়া সাদিক খানের বাবা দেশটির একজন বাস চালক ছিলেন।