ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ মে দিবাগত রাত শবে বরাত

Link Copied!

minarনিজস্ব প্রতিবেদক : আজ (শনিবার) দেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২২ মে (রোববার) দিবাগত রাত পবিত্র শবে বরাত পালিত হবে।
শনিবার মাগরিবের নামাজ শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
আমজাদ আলী জানান, আজ ২৯ রজব। কিন্তু আজ দেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৮ মে ৩০ রজব পূর্ণ হবে। এ হিসাবে ৯ মে পহেলা শাবান মাস।
শাবান মাসের ১৫ তারিখ মোসলমানরা শবে বরাত বা লাইতুল বরাত উদযাপন করেন। বিশ্বাস করা হয়, এই তারিখে আল্লাহ দুনিয়াবাসীর ভাগ্য লিপিবদ্ধ করেন। একারণে একে ‘ভাগ্যরজনী’ও বলা হয়।