ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে ভোট দেবেন না জেব বুশ

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না বলে জানিয়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। এর আগে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেস স্পিকার পল রায়ানও তাকে সমর্থন না দেয়ার কথা জানিয়েছিলেন।
শুক্রবার এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের পুত্র ও আরেক প্রেসিডেন্টের ভাই জেব বুশ বলেন,‘ডোনাল্ড ট্রাম্প সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নন। এছাড়া কনজারভেটিভ দলের নীতির সঙ্গেও তিনি সামঞ্জস্যপূর্ণ নন। এ কারণেই আমি তার প্রার্থী হওয়াকে সমর্থন করছি না। তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেও আমি তাকে ভোট দিব না।’ তিনি ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন না বলে জানিয়েছেন।
এছাড়া তার বাবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ভাই ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও ট্রাম্পকে সমর্থন না দেয়ার কথা জানিয়েছেন। এই দলে আরো রয়েছেন কংগ্রেস স্পিকার পল রায়ান, সাউথ ক্যারলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম, মাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রোমনে এবং নেব্রাস্কা সিনেটর বেন সাসে।