আন্তর্জাতিক ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুররে শহরে ভয়াবহ দাবানলে পালিয়েছে শহরের ৮৮ হাজার মানুষ। আগুন লাগার পর থেকেই আতঙ্কিত শহরবাসিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করে কর্তৃপক্ষ। বিশাল এলাকা জুড়ে জলতে থাকা এই গগনচুম্বী অগ্নিশিখা ধীরে ধীরে দক্ষিণে সরে যেতে শুরু করলে সেখান থেকে আরও ৮ হাজার মানুষকে আকাশপথে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার আলবার্টা কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই শহরবাসীর ঘরে ফিরে আসার কোন সম্ভাবনা নেই। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শহর। তছারা এখনো ১৭ হাজার মানুষ আটকা পড়ে রয়েছে দক্ষিণে। কর্তৃপক্ষ আশা করছে শহরের দক্ষিণে যাওয়ার একমাত্র মহাসড়কটি যাতে আগুনের কবলে না পড়ে। তাহলে সবাইকে সময়মত উদ্ধার করা যাবে না।
প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার জুড়ে তাণ্ডব করা এই দাবানলে গত দুইদিনে প্রায় লাখো মানুষ আক্রান্ত হয়েছে। শতশত দমকলকর্মী এবং পুলিশ হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার ব্যাবহার করে আগুন নেভানর চেষ্টা চালাচ্ছেন। একটানা দুইদিন নরকের গুলজার করার পর কমতে শুরু করেছে আগুন, সরে পড়তে শুরু করেছে ফোর্ট ম্যাকমুররে শহর থেকে।

