আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে মাঝরাতে কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার মাঝরাতে ওই রাজ্যের একাধিক এলাকায় ভূকম্পন হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পিথোরাগড়ের ১৫ কিলোমিটার গভীরে। ১০ সেকেন্ডের জন্য স্থায়ী হয় এ ভূমিকম্প।
ভয় পেয়ে মাঝরাতেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্প অনুভূত হয় নৈনিতাল, চামোলি, ভীমতাল, পিথোরাগড় ও বাঘেশার এলাকায়। তবে এখনো পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

