ঢাকাFriday , 6 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতি সমর্থন ৫৭ শতাংশ মার্কিনির

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৫৭ শতাংশ নাগরিক আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির প্রতি সমর্থন জানিয়েছে। প্রতিপক্ষ ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পররাষ্ট্র নীতিতে আস্থা দেশটির ৩৭ শতাংশ নাগরিকের। এ নিয়ে চিন্তা-ভাবনা নেই নাগরিকদের ৫ শতাংশের। দেশজুড়ে পিউ রিচার্স সেন্টারের জরিপে এ পরিসংখ্যান উঠে এসেছে।
ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নাগরিকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভিনদেশে কারণে-অকারণে হস্তক্ষেপ নিয়ে আপত্তি আছে অনেকের। জরিপে অংশ নেয়া অধিকাংশ নাগরিক মনে করে, যুক্তরাষ্ট্রের উচিৎ প্রথমে নিজের সমস্যা নিয়ে কাজ করা।
রিপাবলিকার সমর্থকদের ৬৫ শতাংশ, যারা দলীয় মনোনয়নের বাছাই পর্বের ভোটে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন, মনে করেন পররাষ্ট্র নীতি নিয়ে ট্রাম্পের বক্তব্য যথাযথ। সমর্থকদের বাকি ৩৫ শতাংশ মনে করেন, বিশ্ব অর্থনীতি নিয়ে আমেরিকার নাক গলানো ঠিক নয়।
বিপরীত অবস্থান ডেমোক্র্যাট দলের সমর্থকদের মধ্যে। প্রেসিডেন্ট পদে দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনের পররাষ্ট্র নীতিকে যৌক্তিক মনে করছেন সমর্থকদের অধিকাংশ। বিশ্ব ব্যবস্থায় আমেরিকার মোড়লিপনায় হিলারির প্রস্তাবে সমর্থন আছে ৫৫ শতাংশ ডেমোক্র্যাট সমর্থকদের, যারা দলীয় মনোনয়নের বাছাই পর্বের ভোটে হিলারিকে সমর্থন দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন, মনে করেন হিলারির বক্তব্য সঠিক। সমর্থকদের বাকি ৪৫ শতাংশ মনে করেন, বিশ্বে মোড়লগিরি করা যুক্তিসংগত হবে না।
পিউ রিচার্স সেন্টারের এ জরিপের ফলাফলের সঙ্গে একমত নন মার্কিন নাগরিকদের ৩৭ শতাংশ। তারা এ জরিপকে দলীয় দৃষ্টিভঙ্গি হিসেবে অভিহিত করে বলেছেন, হস্তক্ষেপ নয়, যুক্তরাষ্ট্রের উচিত সমস্যা সমাধানে অন্যদের সহায়তা দেয়া। উত্তরদাতাদের ৪১ শতাংশ মনে করে, সমস্যা সমাধানের নামে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র যা করছে তা বাড়াবাড়ি।
জরিপে অংশ নেয়া নাগরিকদের ২৮ শতাংশ মনে করে সঠিক পথে আছে আমেরিকা, ২৭ শতাংশের মতে প্রয়োজনের তুলনায় কম হস্তক্ষেপ করছে আমেরিকা, ৪ শতাংশ বলছে তারা এ বিষয়ে খোঁজ-খবর রাখেন না।
বিশ্ব অর্থনীতিতে আমেরিকার হস্তক্ষেপের ভালো-খারাপ নিয়ে জরিপে অংশ নেয়া মার্কিনিদের ৪৯ শতাংশ মনে করে এটা সঠিক হবে না। অন্যদিকে বিশ্ব অর্থনীতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হস্তক্ষেপ করার পক্ষে মত দিয়েছে ৪৪ শতাংশ মার্কিনি। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ট্রাম্প গত সপ্তায় ওয়াশিংটনের একটি হোটেলে ভবিষ্যৎ পররাষ্ট্র নীতি ঘোষণা করতে গিয়ে ‘আমেরিকা প্রথম’ শব্দটির উপর গুরুত্বারোপ করেন।
ডেমোক্র্যাট দলের পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরা ট্রাম্পের ঘোষিত এ নীতিকে আগ্রাসী অভিহিত করে বলেছেন, রিপাবলিকান এই প্রার্থী আমেরিকার ‘নিরপেক্ষ’ থাকার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত নন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, আমেরিকা নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল এই বিশ্বাস থেকে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করার মতো সক্ষমতা হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনীর ছিল না।
বিদেশ নীতি নিয়ে প্রতিপক্ষ শিবিরের সমালোচনা নিয়ে চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তারা মনে করে ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ সঠিক। বিশ্ব অর্থনীতি নিয়ে ট্রাম্পের ঘোষিত নীতিতেও সমর্থকদের বিশ্বাস রয়েছে।