ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচারক অপসারণ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত ও প্রমাণ) আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনটি পাস হলে বিচারকদের অপসারণে ক্ষমতা পাবে জাতীয় সংসদ। মতামত চেয়ে প্রস্তাবিত এ আইনের খসড়া প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। সেখান থেকে মতামত আসার আগেই আইনের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হয় এবং নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা।
আইনটি পাস হলে বিচারকদের অসদাচরণের অভিযোগ সংসদ সচিবালয়ের মাধ্যমে আনতে হবে। ওই অভিযোগ আমলে নিয়ে স্পিকার প্রথমে ১০ সদস্যের কমিটি গঠন করবেন। কমিটি ৭ দিনের মধ্যে স্পিকারের কাছে প্রতিবেদন জমা দেবে।
অভিযোগ আমলযোগ্য বিবেচিত হলে বিচারকদের অসদাচরণের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করতে পারবে জাতীয় সংসদের স্পিকার। সাবেক একজন প্রধান বিচারপতি কিংবা অপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে ওই কমিটি গঠনের কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে।
কমিটির অন্য দুই সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে অ্যাটর্নি জেনারেল ও একজন বিশিষ্ট নাগরিককে। তবে বিশিষ্ট নাগরিক কে হবেন তা ঠিক করবে সরকার।