ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা ছাড়া উন্নতি অর্থহীন : সুলতানা কামাল

Link Copied!

Sultana kamalনিজস্ব প্রতিবেদক : নাগরিকের নিরাপত্তা ছাড়া দেশের উন্নতি অর্থহীন বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন, ‘নিরাপত্তা, স্বাধীনতাসহ সবকিছু ছেড়ে দিয়ে যদি আমরা উন্নতি করি, তবে সেই উন্নতি দিয়ে কী করব? উন্নতির সঙ্গে অংশীদারত্ব ও অংশগ্রহণ না মেলাতে পারলে সেই উন্নতির সুফল কেউ পাবে না।’
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘বাংলাদেশ জার্নি’- শিরোনামের সম্মেলনের একটি অধিবেশনে এসব কথা বলেন তিনি।
সুলতানা কামাল বলেন, দুর্নীতি শুধু মানুষের ক্ষতিই করে না, মানুষকে হত্যাও করে। রানা প্লাজা ধস তার উদাহরণ।
তিনি আরও বলেন, এ দেশে রানা প্লাজা ধস, তাজরীন ফ্যাশনসে আগুন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা- এগুলো হতেই থাকবে, যদি সুশাসন নিশ্চিত না হয়।
সুলতানা কামাল বলেন, আমাদের বারবার বলা হয় বাস্তবতা বুঝতে হবে। যদি আমরা সব সময় বাস্তবতাই বুঝতে থাকি, তাহলে বাস্তবতার পরিবর্তন কীভাবে করব।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের আজ (রোববার) শেষ দিন।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা পর্যালোচনা করতে বিআইডিএস গবেষক, নীতি নির্ধারকদের পাশাপাশি নাগরিক সমাজের মতামত জানতে এ সম্মেলনের আয়োজন করা হয়।