ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাবল কর অব্যাহতির প্রস্তাব দেবে ডিএসই

Link Copied!

dseনিউজ ডেস্ক : আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ডাবল ট্যাক্সেসান বাতিলের জন্য প্রস্তাব দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে ৫ বছরের জন্য কর অবসায়নের সুযোগ চাইবে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, একটি তালিকাভুক্ত কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে (শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি) কর দিতে হয় ৩৫ শতাংশ, এরপর তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের উপর কর দিতে হয় ২০ শতাংশ এবং ব্যক্তিখাতে কর দিতে হয় ১০ শতাংশ। সব মিলিয়ে একটি তালিকাভুক্ত কোম্পানিকে বারবার কর পরিশোধ করতে হচ্ছে।
আর তাই বিষয়টি বাতিল করে একবার কর আরোপের জন্য প্রস্তাব করবে ডিএসই। এতে নতুন নতুন কোম্পানি বাজারে আসার উৎসাহ পাবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটি।
ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জগুলোকে ৫ বছর মেয়াদি ক্রমহ্রাসমান হারে কর অবকাশ সুবিধা দেয়। তবুও আগের বছরের মতো এবার ডিএসই বাজেট প্রস্তাবনায় আগামী ৫ বছর স্টক এক্সচেঞ্জের কর অবসায়নের সুযোগ চাইবে। যদিও গত বছর ২০ শতাংশ হারে কর আরোপ করা হয়েছিল। কিন্তু তা আবার জাতীয় রাজস্ব বোর্ড, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে কর রেয়াতের সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো ধরনের প্রজ্ঞাপন জারি হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এ ছাড়াও আগামী ৫ বছর কর অবসায়নের সুযোগ চায় সংস্থাটি।
এদিকে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে করমুক্ত লভ্যাংশের সীমা ২৫ হাজার টাকা করা হয়। আগামী বাজেটে (২০১৬-১৭) তা ১ লাখ টাকা করার দাবি জানাবে ডিএসই। এতে শেয়াবাজারে বিনিয়োগ করতে আগ্রহ বাড়বে বিনিয়োগকারীদের। যা বাজার স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএসই আগামী বোর্ড সভায় বাজেট প্রস্তাবনার সুপারিশ সম্পর্কে চূড়ান্ত করবে। পরবর্তীতে চূড়ান্ত অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে আগামী বাজেট আলোচনায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএসই সূত্র।
ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান বলেছেন, ‘তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ডাবল ট্যাক্সেসান থেকে অব্যাহতি দিলে বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি হতে উৎসাহ পাবে। এতে বিনিয়োগকারীরা লাভবান হবে। সরকার রাজস্ব পাবে।’
ডিএসই সূত্র জানিয়েছে, বর্তমানে শেয়ার লেনদেনের ওপর দশমিক শূন্য ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হয়। এই কর কমিয়ে দশমিক শূন্য ১ শতাংশ করার প্রস্তাব করা হবে। এতেও শেয়ার লেনদেন বাড়বে। সরকারের রাজস্ব আহরণে ইতিবাচক প্রভাব পড়বে।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, ‘লভ্যাংশের করমুক্ত সীমা বাড়নো হলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা লাভবান হবে। পাশাপাশি নতুন বিনিয়োগকারীরা বাজারে আসবে।’ এতে বাজারে লেনদেনের গতি ফিরবে বলে মনে করছেন তিনি।