ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানা প্লাজা ধ্বসে দায়ীদের দ্রুত বিচার চায় বিজিএমইএ

Link Copied!

BGMEAনিউজ ডেস্ক : সুষ্ঠু তদন্তের মাধ্যমে রানা প্লাজা দুর্ঘটনায় দায়িদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
রোববার জুরাইন কবরস্থানে  রানা প্লাজায় নিহত শ্রমিকদের কবর জিয়ারত শেষে এ দাবি জানান বিজিএমইএ সভাপতি মো. সি‌দ্দিকুর রহমান।
তিনি বলেন, আমরা চাই না কোনো শ্রমিক ভাই-বোনের অকাল মৃত্যু হোক। রানা প্লাজা দুর্ঘটনায় যেসব শ্রমিকরা আহত ও নিহত হয়েছে তাদেরকে প্রচলিত আইনে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী নিজ হাতে ২৩ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। সেখানে বিজিএমইএ যে ফান্ড দেয়ার কথা তাও দিয়েছে।
এছাড়া রানা প্লাজা দুর্ঘটনা ট্রাস্ট নামে আন্তর্জাতিক সংস্থা আইএলও’র নেতৃত্বে ৩৪ মিলিয়ন ডলারের একটি ফান্ড গঠন করা হয়েছে। এ ফান্ডের মাধ্যমে আহত নিহত যার যেখানে প্রয়োজন সেখানেই অর্থ দেয়া হয়েছে।
অনেক শ্রমিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কেউ চিকিৎসা ও ক্ষতিপূরণ না পেলে বিজিএমইএতে জানানোর জন্য বলা হয়েছে। কিন্তু এ পর্যন্ত একটি অভিযোগও বিজিএমইতে আসেনি।
তিনি আরও বলেন, যারা আহত বা নিহত হয়েছে তাদের সন্তানের খরচ চালাবে বিজিএমইএ। এই ঘোষণা দেয়ার পর মাত্র ৫৮ শিশু পেয়েছি। তাদেরকে আমরা প্রতিমাসে খরচ দিচ্ছি।
এর আগে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিএমইএ একটি প্রতিনিধি দল জুরাইনে নিহত শ্রমিকদের কবরে  ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় বিজিএমইএ সহ সভাপতি এম এ মান্নান কচিসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।